মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

তো হয়েছে কি , তখন ক্লাস সিক্সে পড়ি ।
আমাদের ইংরেজিতে Paragraph পড়া তখন কেবল শুরু হয়েছে !
১ম সাময়িকী তে একটা Paragraph ছিল ‪#‎Rice‬ নিয়ে ।
নিজের মাথামোটা স্বভাবের জন্য কখনই পুরো Paragraph মুখস্ত করতে পারতাম না । অর্ধেক করে করে পড়তাম !
কিন্তু ক্লাসে গিয়ে তো ওটা স্যারকে আবার লিখে দিতে হবে !    
কি করা যায় এবার ?
এক কাজ করলাম , অর্ধেক লিখে Extension দিয়ে দিলাম এরকম , " We eat rice with fish , meat , vegetable etc ! " 
ভাবিয়াছিলাম এই ধ্রুব সত্য কথা টা বলিবার নিমিত্তে শিক্ষক কর্তৃক মহা প্রশংসিত হইব ! !
কিন্তু এ কি , স্যার আমার দিকে রুঢ় দৃষ্টিতে তাকিয়ে আছেন আর বলছেন , " তুমি সবজি , মাছ দিয়ে ভাত খাও ? "
পাশ থেকে এক ক্লাসমেটের টিপ্পনী , বাসায় গিয়ে খাইও ! !
তো আর কি ! আমিও নিজের অভাবনীয় কর্মকাণ্ড দেখে ফুলে যাওয়ার আগেই চুপসে গেলাম বেলুনের মত !
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন